-24%In Stockটক-ঝাল-মিষ্টি আমসত্ত্ব আচার ( এক কেজি )
টক-ঝাল-মিষ্টি আমসত্ত্ব আচার
আমসত্ত্ব আচার — ছোটবেলার স্বাদ, খাঁটি আমের নির্যাসে
টক-ঝাল-মিষ্টি আমসত্বের আচারের নাম শুনলেই মানুষ একধরনের Guilty Pleasure অনুভুতি পায়। রোদে শুকাতে দেওয়া আচারের বয়াম থেকে চুরি করে খাওয়া কিংবা স্কুলের গেট থেকে টিফিনের পয়সায় কেনা আমসত্বের সেই "Naughty" অনুভূতি মানুষ বড় হয়েও মিস করে।
আমসত্ত্ব আচার কী?
আমসত্ত্ব আচার হলো আম থেকে তৈরি এক মজাদার টক-মিষ্টি-ঝাল জাতীয় খাবার, যা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে প্রজন্মের পর প্রজন্ম ধরে জনপ্রিয়। আম যেহেতু সারা বছর পাওয়া যায় না, তাই পাকা আমের রসালো অংশ বিশেষ প্রক্রিয়ায় রোদে শুকিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করা হয় — এটিই আমসত্ত্ব, ইংরেজিতে যা "Aam Papad" নামে পরিচিত। বাংলা সাহিত্যেও বহুবার এর উল্লেখ পাওয়া যায়, যা প্রমাণ করে এটি আমাদের ঐতিহ্যের কতটা গভীরে মিশে আছে।
Mango Lovers BD-র আমসত্ত্ব আচার কেন আলাদা?
১। স্বাদ হবে ঠিক নানী-দাদী বা মায়ের হাতের আচারের মতো
২। থ্রি-ইন-ওয়ান" স্বাদের সঠিক ভারসাম্য
৩। আচারের তেলে ভেজানো আমসত্বে কামড় দিলে একটা চিবোনোর মেজাজ থাকে
৪। বয়াম খুললেই সরিষার তেল, পাঁচফোড়ন, আর রোদে শুকানো আমের একটা তীব্র ও লোভনীয় সুবাস ভেসে আসে। আর্টিফিশিয়াল এসেন্স বা কেমিক্যালের গন্ধ নাকে আসে না !
পুষ্টিগুণে ভরপুর
আমসত্ত্ব শুধু মুখরোচকই নয়, স্বাস্থ্যের জন্যও উপকারী। এতে আমের পুষ্টিগুণ অনেকটাই সংরক্ষিত থাকে — রয়েছে ভিটামিন এ যা চোখের দৃষ্টিশক্তি ও ত্বকের জন্য উপকারী, ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এবং প্রাকৃতিক ফাইবার যা হজমে সহায়ক। এমনকি এটি রক্তে ক্ষতিকর কোলেস্টেরল কমাতেও সাহায্য করে বলে জানা যায়। শিশু থেকে বয়স্ক — সব বয়সের মানুষের জন্যই এটি একটি নিরাপদ ও স্বাস্থ্যকর স্ন্যাকস।
যেভাবে উপভোগ করবেন
আমসত্ত্ব আচার খাওয়ার নিয়ম বলে কিছু নেই — এটি এমনিতেই একটি পারফেক্ট স্ন্যাকস! বিকেলের চায়ের আড্ডায়, পোলাও মাংসের সাথে, কিংবা হঠাৎ টক-মিষ্টি-ঝাল খাওয়ার ইচ্ছে হলে — এক টুকরো আমসত্ত্ব আচার-ই যথেষ্ট। অতিথি আপ্যায়নেও রাখতে পারেন এই ঐতিহ্যবাহী স্বাদ। ভালোভাবে শুকানো ও এয়ারটাইট জারে সংরক্ষিত বলে এটি দীর্ঘদিন টাটকা থাকে।
সঠিক সংরক্ষণে দীর্ঘদিন টাটকা
আমসত্ত্ব আচার শুকনো ও বাতাস চলাচল কম এমন জায়গায় রাখুন — ভেজা বা স্যাঁতসেঁতে জায়গায় রাখলে ছত্রাক পড়ার ঝুঁকি থাকে। আমাদের ৫০০ গ্রাম এয়ারটাইট জারেই এটি নিরাপদে সংরক্ষিত থাকে। প্রতিবার খাওয়ার পর জারের মুখ ভালোভাবে বন্ধ করে দিন — এভাবে মাসের পর মাস আমসত্ত্বের স্বাদ ও গুণ দুটোই অটুট থাকবে।